1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
"ভোলা-বরিশাল সেতু" দাবির আন্দোলনে  কামরুজ্জামান জুয়েল'র একাত্মতা ঘোষনা - দৈনিক আমার সময়

“ভোলা-বরিশাল সেতু” দাবির আন্দোলনে  কামরুজ্জামান জুয়েল’র একাত্মতা ঘোষনা

শাহ্ আলম
    প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের দক্ষিনাঞ্চল বরিশাল জেলার সাথে দ্বীপ জেলা ভোলার সংযোগ সেতু “ভোলা-বরিশাল সেতু” দাবির চলমান আন্দোলনে একাত্মতা ঘোষনা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবি সাংগঠনিক সম্পাদকঃ কামরুজ্জামান জুয়েল।
 ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত। এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর। ভোলা ইলিশের বাড়ি নামেও পরিচিত।  ১৪০০ বর্গমাইল এর দ্বীপজেলা ভোলায় প্রায় ১৭ লক্ষ জনগণের বসবাস, কিন্ত সৃষ্টিলগ্ন থেকেই এ দ্বীপ জেলার মানুষগুলো  তার নিকটতম জেলা বরিশালের সাথে সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন, তাই এ জেলার মানুষ আজ তাদের কাঙ্ক্ষিত দাবি আদায়ের লক্ষ্যে ভোলা–বরিশাল সেতুর দাবিতে রাস্তায় নেমে পরেছেন, আর এই চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-১৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুজ্জামান জুয়েল। মোহাম্মদপুরের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে সংগঠনের তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরে বসবাসরত অধিকাংশ ভোলার মানুষ রাজনীতিতে মোঃ কামরুজ্জামান জুয়েলের হাত ধরেই সক্রিয় হন। রাজনৈতিক মাঠে তার সুদীর্ঘ অবদান এবং কর্মীদের প্রতি তার নিবেদিত অবস্থান তাকে এলাকাবাসীর কাছে ‘বিশ্বস্ত নেতৃত্ব’ হিসেবে পরিচিত করে তুলেছে।
বর্তমানে ঢাকা-১৩ আসনের উল্লেখযোগ্য অংশজুড়ে ভোলা জেলার বিভিন্ন অঞ্চলের আগত ভোটারদের বসবাস। স্থানীয়দের দাবি, ভোলা–বরিশাল সেতু শুধু ভোলার মানুষের নয়, দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। বৃহত্তর স্বার্থের এই দাবির প্রতি জুয়েলের প্রকাশ্য সমর্থন আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
ভোলা- বরিশাল সেতু আন্দোলনে যোগদান সম্পর্কে কামরুজ্জামান জুয়েল বলেন,
“ভোলা–বরিশাল সেতু কেবল একটি সেতু নয়—এটি ভোলা জেলার মানুষের জীবন যাত্রার মানউন্নয়নে এক নতুন সূচনা, যোগাযোগ, অর্থনীতি এবং আঞ্চলিক উন্নয়নের স্বপ্ন। সাধারণ মানুষের ন্যায্য দাবি পূরণে আমি সর্বাত্মকভাবে তাদের পাশে আছি এবং থাকব” ইনশাআল্লাহ।
এদিকে আন্দোলনকারীরা মনে করেন, কামরুজ্জামান জুয়েল’র মত যদি জাতীয় নেতাদেরও এমন সমর্থন পাওয়া যায় তবে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিকে আরও বেগবান করবে এবং সরকারকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com