গত ১৭ আগস্ট বিকেল ৩ঘটিকায় রাজধানীর খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় মাঠসংলগ্ন এলাকা হতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধছিনতাই, মাদক ব্যবসা এবং গাড়ি চুরি চক্রের মূলহোতা ১। মোঃবাবুল হোসেন (৫৩), পিতা–মৃত আব্দুল হাকিম, সাং–বাড়ীগাঁও, থানা–মতলব দক্ষিন, জেলা–চাঁদপুর ও তার অন্যতম সহযোগী ২।আব্দুল হালিম (৩৮), পিতা–মৃত মনু মিয়া, সাং–কালিকাপুর, থানা–মতলব দক্ষিন, জেলা–চাঁদপুর, ৩। মোঃ আমির হোসেন(২৮), পিতা–মৃত ওয়াহাব, সাং–চন্দনপুর, থানা–মেঘনা, জেলা–কুমিল্লা এবং ৪। মোঃ ইসহাক ব্যাপারী (১৯), পিতা–মোঃ মাজেদব্যাপারী, সাং–ভেদরগঞ্জ, থানা–ভেদরগঞ্জ, জেলা–শরিয়তপুরদের’কে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে গ্রেফতারকরেছে র্যাব–৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায় যে, বাবুলহোসেন উক্ত চক্রটির মূলহোতা এবং তারই পরিকল্পনা অনুযায়ীএই চক্রটির সকল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। চক্রটিদীর্ঘদিন যাবৎ ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্নএলাকায় পুলিশের বিভিন্ন প্রতীক যেমন পুলিশের হ্যান্ডকাপ, পুলিশ লেখা পিস্তল কভার, পুলিশের ডিবি লেখা জ্যাকেট ইত্যাদিব্যবহার করে নির্বিঘ্নে ছিনতাই, মাদক ব্যবসা এবং গাড়ি চুরিরমতো বিভিন্ন অপরাধ করে আসছে। গ্রেফতারকালে তাদেরহেফাজত হতে ০১ টি পুলিশ মনোগ্রামযুক্ত কাধ ব্যাগ, ০১ টিপুলিশ লেখা সম্বলিত পিস্তল কভার, চাবিসহ ০১ টি হ্যান্ডকাপ, ০২ টি চাকু, ৫০ পিস ইয়াবা, ছিনতাইকৃত কিছু টাকা এবং একটিচোরাই সিএনজি উদ্ধার করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply