1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা - দৈনিক আমার সময়

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা

প্রেস রিলিজ
    প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

গবেষণা পরিচালনা করছে বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। সংস্থাটির অর্থায়নে পরিচালিত এ গবেষণা বাস্তবায়নের জন্য গত মার্চে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয় বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস।

গবেষণা দল বর্তমানে মাঠপর্যায়ে দেশজুড়ে বিদ্যমান টেকসই ও জলবায়ু-সহনশীল স্থাপত্যচর্চা এবং এ সংক্রান্ত পদ্ধতির নথিভুক্তকরণে কাজ করছে। প্রকল্পগুলোর স্থপতি, তত্ত্বাবধায়ক ও ব্যবহারকারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে চর্চার প্রেক্ষাপট ও ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রামস ডেভিড নক্স বলেন,
“পরিবেশ ও অর্থনীতির জন্য টেকসই স্থাপত্য এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি সৃজনশীলতা, উদ্ভাবন এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গির এক অসাধারণ সমন্বয়, যা জলবায়ু সহনশীলতা সমর্থন করার পাশাপাশি ব্যবসা ও কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি করতে পারে।”

বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক কাজী খালিদ আশরাফ বলেন,
“বাংলাদেশে একসময় টেকসই স্থাপত্যচর্চা ছিল দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সময় ও পরিবেশগত চ্যালেঞ্জের কারণে সেই চর্চাগুলোকে আবার নতুনভাবে ভাবা ও পুনরুজ্জীবিত করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি, কমিউনিটিভিত্তিক উদ্যোগ ও পেশাদার পর্যায়ে নতুন উদ্ভাবনগুলো চিহ্নিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

অধ্যাপক আশরাফের নেতৃত্বে গবেষণা দলে রয়েছেন
স্থপতি নুসরাত সুমাইয়া, পরিচালক, বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার;
অধ্যাপক রিপিন কালরা, সিনিয়র রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার, যুক্তরাজ্য
ড. আতিকুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ, ঢাকা
খোন্দকার হাসিবুল কবির, স্থপতি ও ল্যান্ডস্কেপ স্থপতি, ঝিনাইদহ ও ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com