1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহারকৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রবিবার (১৬ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার এসআই মোঃ হারুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ আজ রবিবার ভোর ৪:১০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয। তাদের প্রাইভেটকারটি জব  আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ জরা হয়।
আসামীরা হলেন, মোঃ জালাল উদ্দিন (৩২) পিতা -মৃত মাইন উদ্দিন,থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ রবিন মিয় (২৩) পিতা-মোঃ মোসলেম মিয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ জানান, আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
তিনি আরও বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com