1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বাড়ছে : র‍্যাব ৪ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার - দৈনিক আমার সময়

বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বাড়ছে : র‍্যাব ৪ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
গত মঙ্গলবার ০৭ নভেম্বর রাতে র‌্যাব-৪ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ০২ টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি, ০১টি বিদেশী রাইফেল, ২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি, খালি খোসাসহ শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দস্যূ গ্রুপের মুলহোতা মোঃ আব্দুল জলিল (৩০) ও মোঃ লাল মিয়া (৩৩) নামীয় ০২ জন’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
একটি অপহরণের অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৪ আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে অপহৃত ভিকটিম’কে উদ্ধার করে এবং এই অপহরণকারী চক্রের মূল হোতা জলিল সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে আসামী জলিলের কাছ থেকে গুলি ভর্তি একটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনার অধিকতর তদন্তে, আসামীরা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিভিন্ন পজিশনে রয়েছে এ ধরনের চারটি ছবি উদ্ধার করতে র‌্যাব-৪ সক্ষম হয়।
এরই পরিপ্রেক্ষিতে, ছবিতে দৃশ্যমান অস্ত্রগুলো উদ্ধার করতে র‍্যাব-৪ অভিযান শুরু করে এবং গুলি সহ আরো দুইটি অত্যাধুনিক বিদেশী পিস্তল এবং রাইফেল উদ্ধার  করতে  সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী পিস্তল এবং রাইফেল গুলো জনৈক রাজুর নামে নিবন্ধিত।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জলিল জানায় যে, রাজু তার নামে নিবন্ধিত অস্ত্রগুলো বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম মূলত অপহরণ, চাঁদাবাজি, হুমকি ও জমি দখলের জন্য জলিল ও তার সহযোগীদের ভাড়া দিয়ে থাকে। বর্তমানে বিভিন্ন ভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে রাজুর বৈধ অস্ত্রগুলো জলিল সহ অন্যান্য বিএনপির সন্ত্রাসীদের কাছে ভাড়া দিয়ে অবৈধ ভাবে ব্যবহার করছিল। রাজু এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত।  উল্লেখ্য, রাজু এলাকায় চাঁদাবাজ ও ভূমিদস্যূ হিসেবে পরিচিত। বর্তমানে রাজু পুলিশ হেফাজতে রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জলিল বিরোধী রাজনৈতিক দল এর একজন সক্রিয় কর্মী। বিদ্যমান পরিস্থিতিতে অস্থিতিশীল করতে এবং তার অপরাধমূলক কার্যক্রম নির্বিঘ্নে সংঘটিত করতে জলিল সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজী, ভূমি দখল, মারামারী সহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com