1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বেনজির আহমদসহ কোন ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ নিবে না- আইজিপি - দৈনিক আমার সময়

বেনজির আহমদসহ কোন ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ নিবে না- আইজিপি

আল আমিন হোসেন, রাজশাহী ব্যুরো
    প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল -মামুন বলেন, বেনজির আহমদসহ কোন ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ নিবে না। এই দায় আমরা কখনো নিব না। তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। সেই অনুযায়ী নিষ্পত্তি হবে৷
মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিক সাথে আলাপকালে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, যে কোন অপরাধের বিষয়ে খবর আসা মাত্র আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। আমরা অপরাধের বহুমাত্রিকতার জন্য আমরা প্রযুক্তি আধুনিকায়ন করছি। সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দ্রুত সময়ে অপরাধীদের সনাক্ত করছে৷ পার্বত্য চট্টগ্রামে অপরাধ দমনের ফলে সেখানকার অবস্থা এখন শান্ত আছে।
তিনি আরো বলেন, রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের কোন গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে।
এর আগে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। উদ্বোধন শেষে আরএমপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।
দুপুর ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে পুলিশ লাইনস এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com