1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমা খাতুন এর সাথে দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিষদ আলোচনা তুলে ধরা হয়। মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দীপঙ্কর বর্মন , বীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা . আফরোজ সুলতানা,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর,উপজেলা সমাজ সেবা অফিসার মো: তরিকুল ইসলাম,  মহিলা বিষয়ক অফিসার নিবেদিতা দাস,পুলিশ পরিদর্শক তদন্ত, জনাব মোহাম্মদ শিহাব উদ্দীন,উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবুসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি,জনপ্রতিনিধি,  শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com