1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে ধারালো ছুরি দিয়ে শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার  - দৈনিক আমার সময়

বীরগঞ্জে ধারালো ছুরি দিয়ে শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শ্বাশুড়ি বাহা বেসরা (৫৫)ঘটনাস্থলেই মারা যায় এবং অভিযোগে জামাই সামিয়েল মার্ডি (৩৮)কে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মিনি হাসদা (৩৬) এবং বিকাশ কিস্কু (৩৫)নামে দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত বাহা বেসরা উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামের বুদরা হাসদার স্ত্রী। এবং আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।
এঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু।
শুক্রবার গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সাথে স্ত্রী মিনি হাসদার দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। এর এক পর্যায়ে গত ১৫ পূর্বে মিনি হাসদা বাবার বাড়ী চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়ীতে গিয়ে শ্বাশুড়ি বাহা বেসরাকে ধারালো  ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে বাহা বেসরা মারা যায়। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে।  নিহত মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com