বাংলাদেশ পুলিশে সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান ও প্রশংসনীয় সেবার স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পদক ‘বিপিএম-সেবা’ পদকে ভূষিত হওয়ায় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদকে ফুলেল সংবর্ধনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রংপুরে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর)
রংপুরে ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিকরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা বলেন, বাংলাদেশ পুলিশের সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান ও প্রশংসনীয় সেবার স্বীকৃতি হিসেবে বিপিএম-সেবা পদক অর্জন রংপুর রেঞ্জের জন্য গৌরবের বিষয়। তাঁর এই অর্জনে রংপুরে কর্মরত সাংবাদিকরা আনন্দিত ও গর্বিত। রংপুরের জন্য এটা গর্বের বিষয়। রংপুরকে আইন শৃঙ্খলায় এবং অপরাধ মুক্ত করতে আপনার এই অর্জন যথাযথ অনুপ্রেরণা দিয়ে কাজ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, “বিপিএম-সেবা পদক পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। এই স্বীকৃতি আমার একার নয়; বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা, পরিশ্রম ও পেশাগত নিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই। সাংবাদিকদের এই ভালোবাসা ও শুভেচ্ছা আমাকে আরও উৎসাহিত করবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন
সাংবাদিক সাইফুল ইসলাম, চিফ ব্যুরো রংপুর, দৈনিক সময়ের আলো; এমডি আলামীন, দি ডেইলি এক্সপ্রেস রংপুর প্রতিনিধি ব্যুরো,
সাংবাদিক জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার, প্রথম খবর;
সাংবাদিক ইমরোজ ইমু, রংপুর প্রতিনিধি, আমাদের বসুন্ধরা; এবং সাংবাদিক তুহিন রেজা, রংপুর প্রতিনিধি, মর্নিং গ্লোরি।
সাংবাদিকরা ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করেন।
Leave a Reply