1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে - দৈনিক আমার সময়

বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে

সোহেল রানা
    প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–৪ মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মোঃ জহিরুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার বাদী বাদল বিশ্বাস ও মোঃ দেলোয়ার হোসেন (পিতা: উকালউদ্দিন বিশ্বাস) জানান, অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা তাদের কাছ থেকে নগদ ৩২ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পরবর্তীতে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। বরং ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি মামলা না করার জন্যও চাপ প্রয়োগ করা হয়।
পরে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে এসে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। থানায় গেলে তাদের আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com