আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসারে বিএনপি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করলে সে ক্ষেত্রে তফশিল পুনঃ বিবেচনা করার সুযোগ এখনো রয়েছে বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
মঙ্গলবার ২৮ নভেম্বর কক্সবাজার ও বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং মতবিনিময় সভা’শেষে স্থানীয় গণমাধ্যমের কর্মতর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনটি জানান ইসি: আনিছুর রহমান।
এতে তিনি আরও বলেন, যে কোন দল চাইলে নির্বাচন বর্জন করতে পারে,
এটি তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার।
কিন্তু যে কেউ নির্বাচনে আসার ক্ষেত্রে অন্য দল কিংবা কেউ বাঁধা দেওয়ার চেষ্টা করলে নিবাচন কমিশন আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুরে সমুদ্র নগরীর পর্যটন জেলা কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জরুরী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
এসময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কেন্দ্র বা এলাকা ঝুকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।
ইসি বলেন, আমরা নিবন্ধিত ৪৪ টি দলকে ডেকেছিলাম মতবিনিময়ের জন্য।
সেখানে ১৮ টি দল অংশ নেয়নি।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম, ডিজিএফআইয় কক্সবাজারের কর্ণেল জিএস মোরশেদ আহমদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সৈকত শাহীহ শহ কক্সবাজার এবং বান্দরবানের সহকারী রিটার্নিং কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply