1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপির নবম দফা অবরোধের শেষ দিন চলছে আজ - দৈনিক আমার সময়

বিএনপির নবম দফা অবরোধের শেষ দিন চলছে আজ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা নবম দফার দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন আজ (৪ ডিসেম্বর)। সরকার পতনের এক দফা দাবি আদায়ে অবরোধের সমর্থনে গতরাতেও রাজধানীতে মিছিল করেছে বিএনপি।  

 

এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার রাতে কমলাপুর এলাকা থেকে শুরু হয় মিছিলটি। সেখান থেকে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিল মধুমিতা হলের সামনে গিয়ে শেষ হয়।

এক দফা দাবি আদায় ও তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়। মিছিলে আরো অংশ নেন ঢাকা মহানগর ছাত্রদল, ওয়ারী থানা যুবদল, কোতোয়ালী থানা যুবদল, গেন্ডারিয়া স্বেচ্ছাসেবক দল ও সূত্রাপুর থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় গতকাল সন্ধ্যায় ও রাতে মশাল মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসময় কোথাও কোথাও গাড়িতে আগুন ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত আটটার দিকে টাঙ্গাইলগামী একটি বাসে আগুন দেয় তারা। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল সদর ও ভূঞাপুর উপজেলায় অবরোধের সমর্থনে সন্ধ্যায় ঝটিকা মশাল মিছিল বের করে বিএনপি। শহরের টাঙ্গাইল প্লাজার সামনে থেকে ঝটিকা মিছিল করে জেলা ছাত্রদল, সদর থানা ছাত্রদল ও শহর ছাত্রদল।

অন্যদিকে, ভুঞাপুর উপজেলা বিএনপি, বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি ভূঞাপুর প্রেসক্লাবের সামনে গেলে উপজেলা আওয়ামী লীগের কর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় রাতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অবরোধের সমর্থনে খুলনায় মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। নগরীর গরিব নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে বের হয়ে মিছিলটি ময়লা পোতা মোড়ে গিয়ে শেষ হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com