1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
রাজশাহীতে “বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর” শীর্ষক মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউট’র আয়োজনে বিকাল ৩টা থেকে রাজশাহী নগরীর বাটার মোড়ে অবস্থিত হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল’র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এন্টাপ্রাইস ইনস্টিটিউট এর সভাপতি  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অব:) সচিব ও সাবেক রাস্ট্রদূত এম হুমায়ুন কবীরের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী ফয়সাল হোসেন, লেবার পার্টির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম, সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ সহ শিক্ষক,  আইনজীবী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অন্যান্য প্রতিনিধিরা।
কর্মশালায় প্রথম পর্বে জুলাই আন্দোলন থেকে নির্বাচনী যাত্রাতে ঐক্য ও সংহতি, সংস্কারের জন্য গণভোট ও সংঘাত মুক্ত এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিয়ে স্বতস্ফুর্ত আলোচনা করা হয়। ২য় পর্বে ভবিষ্যৎ বাংলাদেশে সুশাসন, দক্ষ যুবসমাজ, ন্যায়ভিত্তিক অর্থনীতি ও নিরাপদ ডিজিটাল স্পেস নিয়ে আলোকপাত করা হয়।
কর্মশালাটি বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অরগানাইজেশান ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com