1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশের হতাশার দিলে শ্রীলঙ্কার ৪৩ রানের লিড - দৈনিক আমার সময়

বাংলাদেশের হতাশার দিলে শ্রীলঙ্কার ৪৩ রানের লিড

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সঙ্গী শুধুই হতাশা। এদিন উইকেটের ক্ষুধায় পেট পুড়েছে নাহিদ রানা, এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজদের। প্রায় পুরো দিন লঙ্কানদের বিপক্ষে বোলিং করে মাত্র ২টি উইকেট শিকার করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে ২৪৭ রানে অলআউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ৭৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। নিশাঙ্কা ১৪৬ আর প্রবাত জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন। লঙ্কানদের লিড এখন ৪৩ রানের। আজ এই লিডকে কত রানে নিয়ে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দল, সেই চিন্তায় রাতের ঘুমই এখন অনিশ্চিত বাংলাদেশের। বাংলাদেশ অলআউট হওয়ার পর দিনের প্রথম সেশনের বাকি সময়ে ২১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৮৩ রান তোলে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতি থেকে ফিরে লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০) আউট করেন তাইজুল ইসলাম। দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের বিশাল জুটি করে লঙ্কানদের লিডে এনে দেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা এই জুটি ভাঙেন নাঈম হাসান। চান্দিমালকে সেঞ্চুরিবঞ্চিত করেন ডানহাতি টাইগার স্পিনার। ইনিংসের ৭৬তম ওভারের প্রথম বলে নাঈমকে রিভার্স সুইপ করতে যান চান্দিমাল। কিন্তু শটটি লঙ্কান ডানহাতি ব্যাটারের চাওয়া অনুযায়ী হয়নি। গøাভসে লেগে ওপরে উঠে যায় বল। উইকেটরক্ষক লিটন দাস কিছুটা পেছনের দিকে গিয়ে সেটি তালুবন্দি করেন। ১৫৩ বলে ৯৩ রান করে সাজঘরে ফেরত যান চান্দিমাল। দলীয় ২৮২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এই উইকেট পতনের পর আর মাত্র ২ ওভার খেলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com