বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন (মেডিসিন) অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন বাবলু। ২১ ডিসেম্বর রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি করা হয়। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ২৪ ডিসেম্বরের মধ্যে যোগদান যোগদান করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় তিনি নিয়োগের নিজের অনুভূতি ও পরিকল্পনা তুলে ধরে বলেন, যেহেতু আমি এই মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, এখন এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করবো, আমাদের যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান করতে। তিনি আরো বলেন আমাদের এখানে অবকাঠামোগত সমস্যা আছে। ছাত্রাবাসগুলোর সমস্যা আছে। হাসপাতালে চলতে থাকা সমস্যার মধ্যে অনেকগুলো সমাধান করা হয়েছে। ওয়ার্ড গুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি। আশা করি আগামী ৬ মাসের মধ্যে অনেক সমস্যার সমাধান করতে পারবো। ১৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণ কাজ ১ মাসের মধ্যেই শুরু হবে। শেবামেক শিক্ষা ও প্রশাসনিকভাবে দেশের একটি ভালো মেডিকেল কলেজে হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই বলেন তিনি। মেডিকেলে দীর্ঘ দিন ধরে চলতে শিক্ষক সংকট দূর হয়েছে জানিয়ে অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বলেন আমাদের এখানে এখন আর শিক্ষক সংকট নেই। পদোন্নতির পর থেকে আমাদের এখানে সকল বিভাগ ভালোভাবে চালানোর মতো শিক্ষক আছে।
Leave a Reply