1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মিরাজ শিকদার বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন বাসাইল গ্রামের মৃত মোসলেম শিকদারের ছেলে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ সদর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর রাত পৌনে ১১টায় র‌্যাব-২ এর সিপিসি-১ ঢাকা মোহাম্মাদপুরের সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে। ‌‌র‍্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন পুলপাড় জাফরাবাদ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com