বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজির সাথে জেলার পুলিশ কর্মকর্তা ও ফোসর্দের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হল এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোশেদ আলম। এ সময় তিনি সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। বিশেষ কল্যাণ সভার পূর্বে তিনি বরিশাল জেলা পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সভা শেষে নবাগত ডিআইজি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফারুক উল হক, আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. একেএম ইকবাল হোসেন, আরআরএফ ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আব্দুস সালাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন, রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ডিসিপ্লিন এ্যান্ড ইন্টার্নাল ওভারসাইট) শফিকুল ইসলাম সহ রেঞ্জ কার্যালয় ও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply