1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপ-পরিচালক আখতারুজ্জামান ও শ্রেষ্ঠ সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ - দৈনিক আমার সময়

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপ-পরিচালক আখতারুজ্জামান ও শ্রেষ্ঠ সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

কর্মক্ষেত্রে সৎ-স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থেকে আবারও পুরস্কৃত হলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের দুই কর্মকর্তা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও একই কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজকে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়। অবশ্য এই দুই কর্মকর্তা এর আগেও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন। ২০২০ সালে তারা দুজনেই শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। দুই কর্মকর্তা কর্মস্থলে বিশেষ ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছেন। প্রশাসনিক সূত্র জানিয়েছে প্রতি বছর জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর তাদের বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা মাপকাঠি অনুসারে মূল্যায়ন করে থাকে। তাদের মধ্যেকার আলোচিতদের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে। বরিশালের কর্মকর্তাদের যোগ্যতা এবং কাজের দক্ষতা অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়। সেখানে প্রশংসিত হন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই দুইজন কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে। বিশেষ করে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর আগে জাতীয় পর্যায়ে বরিশালে ৩ বার শ্রেষ্ঠ প্রবেশন অফিসার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি ২০১৭ সালে জেলা প্রশাসক পদক লাভ করেন। তবে সাজ্জাদ পারভেজ শুধু সরকারি দায়িত্ব পালন করেই যে প্রশংসা কুড়িয়েছেন বিষয়টি এমন নয়, তিনি স্কুল এবং কলেজের বন্ধুদের নিয়ে ৮৪ ইভেন্ট নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করে আরো বেশি আলোকিত হয়েছেন। সংগঠনটির মাধ্যমে বরিশালের অসংখ্য নিম্ন এবং নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করা হয়। তিনি ৮৪ ইভেন্ট গ্রুপের আহবায়ক হিসেবে গত ২ বছর হত দরিদ্রের পুনবার্সন লক্ষে ২৬ লক্ষ টাকা বিতরন করেছেন। কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হওয়া আখতারুজ্জামান এবং সাজ্জাদ পারভেজকে কাজের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় কমিটি তাদের দু’জনকে মনোনীত করে। কর্মকর্তাদ্বয় বিগত দিনের মত আগামীতেও সমাজসেবার ধারাবাহিকতা ধরে রাখবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com