1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল নগরীতে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ২ - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ২

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
বরিশাল নগরীতে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে বরিশাল মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর। মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর ১৩ নং ওয়াডের দক্ষিন আলেকান্দা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের হেমায়েত সরদারের ছেলে নাইম সরদার (২১) এবং একই ইউনয়নের সুবাহান সরদারের ছেলে ইমন সরকার (২৩)। বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এসআই ইসতিয়াক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com