1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল নগরীতে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” উদ্বোধন করেছেন বিসিসি প্রশাসক - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” উদ্বোধন করেছেন বিসিসি প্রশাসক

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীতে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেছেন বরিশাাল সিটি কর্পোরেশন (বিসিসি) প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। ১২ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর বগুড়া রোডে মল্লিকা কিন্ডার গার্টেনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিসি প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি বলেন হাম-রুবেলা নির্মূলে সমন্বিত উদ্যোগ, জন সচেতনতা ও প্রচার-প্রচারনা এ ক্যাম্পেইনের সাফল্যের মূল কাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি প্রশাসকের এপিএস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কিন্ডার গার্ন্ডেনের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরাসহ অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com