1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না- সিটি মেয়র খোকন সেরনিয়াবাত - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না- সিটি মেয়র খোকন সেরনিয়াবাত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

 

বরিশাল নগরীতে কোন জলাবদ্ধতা থাকবে না। আপনারা আর একটু ধৈর্য ধরুন। আর কটাদিন। আমি অবশ্যই আমার নির্বাচনী সব প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ। গত তিন দিনের বৃষ্টিতে বরিশাল নগরীর পরিস্থিতি তুলে ধরে বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এভাবেই নিজের সহমর্মিতা ব্যক্ত করেছেন। ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন উপলক্ষে এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর উদ্যোগে দোয়া মোনাজাতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, সাংবাদিকরা প্রকৃত সত্য তুলে ধরুন। দয়া করে ভুল তথ্য বা মিথ্যা বানোয়াট কিছু প্রকাশ করবেন না। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের স্মরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মহানগর আ’লীগের সহ-সভাপতি আফজালুল করিম। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে নগরীর ৩০ ওয়ার্ডের নবনির্বাচিত ও বর্তমান কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী লুনা আব্দুল্লাহ, মহানগর আ’লীগের সহ-সভাপতি এ্যাড. কেবিএস আহমেদ কবীর, বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মোঃ আনিচ উদ্দিন শহিদ, এ্যাড. লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com