বরিশাল জেলার ৮টি উপজেলায় ১ লক্ষ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী। এছাড়াও বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত সময়ে জেলার বিভিন্ন কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে এবং নির্দিষ্ট বয়সসীমার শিশুদের এই টিকা প্রদান করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ২৩ এপ্রিল দুপুরে বরিশাল সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সভা কক্ষে সংবাদ সম্মেলনের হাম ও রুবেলা প্রতিরোধের ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী। বরিশাল সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার উপর জোর দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে শিশুদের কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করতে হবে। বরিশাল জেলা স্বাস্থ্য বিভাগ এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
Leave a Reply