বরিশাল জেলায় হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। ২০ এপ্রিল দুপুরে বরিশাল সিভিল সার্জন অফিসের আয়োজনে বাবুগঞ্জের মাধবপাশা উপ স্বাস্থ্য কেন্দ্রে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা ইপিআই সুপারিন্টেন্ড এ বি এম এনায়েত হোসেন সহ আরো অনেক।
Leave a Reply