বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ আগস্ট সকালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের কনফারেন্স রুমে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বিভিন্ন বিষয়ে সামষ্টিক কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন। তিনি উক্ত প্রস্তাব গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট শাখা ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি সকল অফিসার ও ফোর্সের মধ্যে শতভাগ শৃংখলা বজায় রাখা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, ব্যারাক ও মেসের স্বাস্হ্যকর পরিবেশ বজায় রাখা, ডেঙ্গু হতে সতর্ক থাকা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করা, জনগণের সাথে উত্তম আচরণ করা, নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা এবং প্রাপ্যতা অনুযায়ী ফোর্সের শতভাগ কল্যাণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। সভা সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ ও বরিশাল বিভাগীয় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান শাহিন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply