1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে র‍্যাবের অভিযানে "শয়তানের নিঃশ্বাস" খ্যাত নেশাজাত দ্রব্য ব্যবহার করে স্বর্ণ লুটের ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক আমার সময়

বরিশালে র‍্যাবের অভিযানে “শয়তানের নিঃশ্বাস” খ্যাত নেশাজাত দ্রব্য ব্যবহার করে স্বর্ণ লুটের ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বরিশালে র‍্যাব-৮ এর অভিযানে “শয়তানের নিঃশ্বাস” খ্যাত নেশাজাত দ্রব্য ব্যবহার করে ১৬ ভরি স্বর্ণ লুটের মূল অভিযুক্ত মোঃ নাসির গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মুল হোতা নাসির গাজী (৩৭) পটুয়াখালী জেলার সদর থানাধীন শ্রীরামপুর এলাকার মোঃ রহিম গাজীর ছেলে। ১৭ ডিসেম্বর বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল আহসান। এরই ধারাবাহিকতায় বরিশাল র‌্যাব-৮ সদর কোম্পানি ও সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সম্মিলিত বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় বরিশালের কোতয়ালী মডেল থানার ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে স্বর্ণ লুটের ঘটনার মূলহোতা মোঃ নাসির গাজীকে পটুয়াখালীর সদর থানাধীন শ্রীরামপুর বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়। মামলার সুত্রে জানা যায় গত ১০ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে ভিকটিম এস তাহমিনা ডেইজী সকালে হাটতে বের হলে বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ পুরাতন কালভার্ড সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা দুই জন অভিযুক্ত ভিকটিমকে মা ডেকে সাহায্যের কথা বলে কৌশলে ‘শয়তানের নিশ্বাস’ খ্যাত চেতনানাশক পাউডার ব্যবহার করে হিপনোটাইজ করে। ভিকটিম হিপনোটাইজড অবস্থায় বাসায় ফিরে রক্ষিত মোট ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে নিয়ে বাসার বাইরে গিয়ে ওৎ পেতে থাকা অভিযুক্তদের দিয়ে আসে। এই ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর বরিশালের কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত অভিযুক্তের নেতৃত্বে এই ঘটনা সংঘঠিত হয়েছে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেই প্রেক্ষিতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মুল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মুল অভিযুক্তকে পটুয়াখালীর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com