1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে র‌্যাবের অভিযানে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার, আটক ২ - দৈনিক আমার সময়

বরিশালে র‌্যাবের অভিযানে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার, আটক ২

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
বরিশাল সদর উপজেলার লাহারহাট ফেরিঘাটে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার ও সহকারীকে আটক করা হয়। আটককৃত হলো মোঃ ফয়সাল (২৭) ভোলার সদর থানাধীন দক্ষিণ বালিয়া এলাকার আঃ মোতালেবের ছেলে এবং সহকারী মোঃ সজিব শেখকে (২৬) বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন চর হোগলা বুনিয়া এলাকার মোঃ আবু শেখের ছেলে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা। র‌্যাব-৮ জানায় বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে করে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ পাচার করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মহানগরীর বন্দর থানা এলাকার লাহারহাট ফেরিঘাটে অভিযান চালায় র‌্যাব-৮। এ সময় ঐ বাসটি তল্লাশি করে ৪টি বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের ওজন ১৬০ কেজি। এ সময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসটির সুপারভাইজার মোঃ ফয়সাল ও সহকারী মোঃ সজিব শেখকে আটক করা হয়। র‌্যাব-৮ আরো জানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা শেষে থানায় পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কচ্ছপগুলো বরিশাল সদর বন সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com