বরিশালে মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসনের আয়োজনে মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভায় জেলে ও সংশ্লিষ্টদের ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব, জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান। সভায় বক্তারা বলেন মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন ও মৎস্য সম্পদের স্থায়িত্ব বাড়বে। এ জন্য নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ রাখতে হবে। একই সাথে জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা। সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন সহ নৌ পুলিশ, কোস্টগার্ড প্রতিনিধি, জেলে প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply