1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাপিন ব্যানার্জী, বরিশাল
    প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে নগরীর রুপাতলীতে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ে পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জাবির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গনমাধ্যমকর্মী। এ সময় প্রধান অতিথি বলেন সমগ্র বিশ্বে ও বাক-প্রতিবন্ধি মানুষের মনের ভাব বিনিময়ের জন্য ইশারা ভাষাই একমাত্র ভাষা। সরকার ২০১১ সালে সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় ৭ ফেব্রুয়ারী বাংলা ইশারা ভাষা দিবসের উদযাপনের নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে প্রতি বছর এই দিনে পালন করে আসছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের মাঝে তিনটি হুইল চেয়ার এবং দুইটি সেলাই মেশিন বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com