1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
বরিশালে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বরিশালের আয়োজনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস জাহান আক্তার শিরিন, সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। সভায় বরিশাল অঞ্চলের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের সাথে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেধাভিত্তিক জাতি গড়ার লক্ষে একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। পরিশেষে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com