1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালের সাংবাদিকদের সাথে জেলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালের সাংবাদিকদের সাথে জেলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
বরিশালের সাংবাদিকদের সাথে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন মতবিনিময় সভা করেছেন। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে বরিশালের কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পর্যবেক্ষন সমূহ অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন। পরে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের গঠনমূলক পর্যবেক্ষণ ও সহযোগিতা কামনা করে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com