নাটোরের বড়াইগ্রামে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩ টায় বনপাড়া পৌরসভার বাবু চত্তরে বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর স্মরন সভা অনুষ্টিত হয়েছে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন
নাটোর -২ এর সংসদ সদস্য ও মাননীয় হুইপ এ্যাড,রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি বলেন বাবু হত্যার বিচার আদালতের বিচারের মাধ্যমে দ্রুত সময় কার্যকর করা হবে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -৪ এর সংসদ সদস্য আব্দুল আজিজ, বাবুর স্ত্রী মহুয়া নূর কচি,বড়াইগ্রাম যুবদল সভাপ্রতি মোস্তাফিজুর রহমান পার্ভেল, সাধারন সম্পাদক বকুল, জেলা বিএনপির সদস্য এম লুৎফর রহমান,বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জোয়াড়ী ইপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা অধ্যক্ষ আরসাফ আলী, বিএনপি নেতা জামাল উদ্দিন আলী, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম,বনপাড়া পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুল হাসান মেমন,পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবি এম ইকবাল হোসেন রাজু, পৌর যুবদল সাংগনিক সম্পাদক সালমান হাফিজ, সাধারন সম্পাদক পিন্স,
উল্লেখ্য বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু ২০১০ সালের ৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত হন দীর্ঘ ১৬ বছরেও চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচারকাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নাটোর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এর আগে থানা-পুলিশ ও র্যাবসহ (বর্তমান এসআরবি) মোট নয়জন তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেন।
অভিযোগপত্রে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, মাঝগাঁও আওয়ামী লীগের সাবেক সভাপতি খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৪৪ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত চলাকালে বাদশা মিয়া নামে এক আসামি মারা যাওয়ায় তাঁর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। সকল বক্তারা বলেন আলোচিত হত্যা মামলা বিচার দ্রুত সময়ে করতে হবে
Leave a Reply