1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী (১৯-২১ মে) ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে শেষ হয়। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালাম, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া সাব-রেজিস্টার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষুদ্র উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নানসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক, সুধীজন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবাগ্রহীতাবৃন্দ।
এর আগে জাতীয় পর্যায়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান শেষে উপজেলা পর্যায়ে মেলার উদ্বোধন ও কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com