1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বঙ্গবন্ধুর আদর্শে গড়া  সৈনিক  মোহাম্মদ হোসেন খান - দৈনিক আমার সময়

বঙ্গবন্ধুর আদর্শে গড়া  সৈনিক  মোহাম্মদ হোসেন খান

মোস্তাফিজ সুমন, সিনিয়র রিপোর্টার 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
মোহাম্মদ হোসেন খান ঢাকার তেজগাঁও  বেগুনবাড়ি এলাকায়   এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। তার পিতার নাম- হাফেজ খান এবং মাতা-ফাতেমা বেগম।
  বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ এর সংগঠনের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। মোহাম্মদ হোসেন খান প্রথমে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ৩৭ (বর্তমান ২৪ ) নং ওয়ার্ড এর সভাপতি  দিয়ে পথ চলা শুরু, তারপর যুবলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেন। এর পর আওয়ামী লীগের ৩৭ নং ওয়ার্ডের এর  যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এক সময় এ তেজগাঁও এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসহ নানা অপকর্মের বিচরণ ছিল অহরহ। বর্তমান সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর নেতৃত্বে মোহাম্মদ  হোসেন খান সকল অনিয়ম ভেঙে সাত রাস্তা, বেগুন বাড়ির, নাবিস্কু সহ আশেপাশের এলাকা সাধারণ মানুষের শান্তিতে বসবাসের উপযোগী করে তুলেছেন মোহাম্মদ হোসেন খান। যা সত্যিই প্রশংসনীয়।
মোহাম্মদ হোসেন খান বেগুন বাড়িসহ আশেপাশের এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষ যেকোনো সমস্যা নিয়ে আসলে সহজেই তা সমাধান করার চেষ্টা করে থাকেন এবং নানানভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। যা চোখে পড়ার মতো।
এলাকার দোকানদার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় তারা এখন খুবই শান্তিতে আছেন , নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করছেন তারা আরো জানান বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিলেন তখন তারা চাঁদা ছাড়া কোন ব্যবসা-বাণিজ্য করতে পারতেন না। শিকার হতেন নানা নির্যাতনের ।
সাধারণ এলাকাবাসী মোহাম্মদ হোসেন খান সম্পর্কে বলেন আল্লাহ উনাকে দীর্ঘজীবী করুক উনি আমাদের যেভাবে ভালো মন্দ দেখভাল করেন তাতে আমরা বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভালো আছি শান্তিতে আছি।
মোহাম্মদ হোসেন খান আমার সময়কে বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে পথ চলি  এবং সর্বকালের সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে এগিয়ে চলছি।
যতদিন বাঁচবো এভাবেই গরিব দুঃখী মানুষের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com