1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ মে) রাতভর ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের হরহরিয়াপাড়া গ্রামের মৃত সাদেক আলী মন্ডলের ছেলে মো. আব্দুল আজিজ মন্ডল (৬০)। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের উত্তরপাড়া (জমিদারপাড়া) এলাকার সুবিমল চৌধুরীর ছেলে গোষ্ঠ মোহন চৌধুরী (৪৯)। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার আহাদ চৌধুরীর ছেলে ফজলুল হক চৌধুরী জুয়েল (৪৯)। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। একই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) তিনি শিবনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। ১নং এলুয়ারি ইউণিয়নের শ্রীরামপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে তারিকুল ইসলাম (৪৫)। তিনি এলুয়ারি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

                থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, শুক্রবার (২৩ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত অজ্ঞাতনাম আসামী হিসেবে উল্লেখিত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদেরকে আজ শনিবার (২৪ মে) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির মিছিলে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাঢ়ী থানায় একটি মামলা দায়ের করেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com