1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফরিদপুরের নগরকন্দায় আঞ্জুমান আরা বেগম (৫৪) নামে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম। এর আগে গত সোমবার বিকেল ৬টার দিকে নগরকান্দা উপজেলা সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ঢাকার ডিএমপির ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। গ্রেপ্তারের পর তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com