1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” এর প্রথম পর্ব আজ ২৬ জুলাই, সকাল ১১ টায় বারিধারাস্থ মার্টিন লুথার কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে কলেজের এইচএসসি ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয় বিজ্ঞান বিভাগের দিয়া বৈরাগী; ১ম রানার্স-আপ হ বানিজ্য বিভাগের প্রাঙ্গণ জুসেফ রোজারিও; ২য় রানার্স-আপ বিজ্ঞান বিভাগের মান ওই মরো। বিজয়ীদের নির্বাচিত করে পুরষ্কারের চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথোরিটি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্টিন লুথার কলেজ প্রশাসন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

উক্ত অলিম্পিয়াডের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান এবং দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করা এবং পাঠ্য পুস্তকের বাইরে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে উৎসাহিত করা।

উল্লেখ্য যে, “আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩” দুইটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন কলেজের বিজয়ীদের সাথে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হবে। সেরা তিনজন স্কোরকারীকে পুরস্কৃত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেক বিজয়ী তাদের কৃতিত্বের চিহ্ন হিসাবে পুরস্কারের অর্থ এবং একটি করে ক্রেস্ট বিজয়ী হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com