1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়  করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়  করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি:
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য  সাক্ষাৎতে শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বুধবার (২৬ জুন) সকাল ১০টায় গণভবনে দলীয় সভানেত্রীর সাথে সাক্ষাৎ মিলিত হন নেতৃবৃন্দ।
এসময় সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এড.সিরাজুল মোস্তফা, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর রামু ঈদগাঁও ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি এবং কুতুবদিয়া মহেশখালী ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, এছাড়াও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলার নেতৃবৃন্দের কাছে জেলার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তাঁর পাশাপাশি জেলার সংগঠন নিয়ে নানা দিক নির্দেশনা প্রধান করেন বলে জানান- জেলা আওয়ামী লীগের সভাপতি এড: ফরিদুল ইসলাম চৌধুরী,  সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com