1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পুকুরে ফেলা জালের সঙ্গে উঠে এলো  ককটেল সদৃশ বস্ত.! - দৈনিক আমার সময়

পুকুরে ফেলা জালের সঙ্গে উঠে এলো  ককটেল সদৃশ বস্ত.!

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় পিয়ার আলী কলেজের একটি পুকুর থেকে ককটেল সাদৃশ্য  কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
শুক্রবার দুপুরের দিকে এগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরআগে, সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে একটি শপিং ব্যাগে ভরা অবস্থায় এসব বস্তু উঠে আসে।  দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরে সেগুলো উদ্ধার করে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পুকুরের ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তিনি লোকজন নিয়ে কলেজের পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন। সকাল ৮টার দিকে জাল টেনে তোলার সময় একটি ভারী শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলতেই সেটির ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় ৬-৭ টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা। বিষয়টি দ্রুত জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে সকাল ৯টার দিকে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।  দুপুর সাড়ে ১২টায় বোম ডিসপোজাল ইউনিট বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করে ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। ৭টি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এগুলা আসলে কী ধরনের বস্তু বা এর ভেতরে কী আছে, তা পরীক্ষা শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com