পাবনা ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে পদ্মা নদী তীরে ৫ নং সাঁড়া ঘাটে ব্যবসায়ী মারুফ হোসেনের জমাকৃত বালির স্তুপের উপর খেলতে গিয়ে বৃষ্টির পানি জমে বালি ধসে গতকাল ৭ আগস্ট সোমবার আনুমানিক বিকালে দুইজন কোমলমতি শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহতেরা সাঁড়া পাঁচ নং ঘাট এলাকার হাসান আলির ছেলে জিহাদ ১০ এবং আশরাফুল ইসলামের ছেলে হিমেল ৯ উভয়ই সাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ছিলেন।স্হানীয় প্রত্যক্ষদর্শী জানায় গতকাল বাড়ি হতে খেলার নাম করে বাহিরে হয়ে সন্ধ্যার পরও তাদের বাড়ি ফিরতে না দেখে সন্দেহ বসত খুজতে গিয়ে বাড়ি সন্নিকটে ৫ নং সাঁড়া ঘাটে বালির স্তুপের উপর এক জনের পা লম্বালম্বি বের হওয়া দেখতে পেয়ে সেখান থেকে দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্হানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।নদী ঘাটে বালির স্তুপের উপরে শিশু শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু ঘটনায় স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক রানা সরদার জানায়” শিশু শিক্ষার্থীদের স্হানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত দেখতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়।নদী থেকে এরুপ উত্তোলনকৃত বালির স্তুপের উপরে খেলতে গিয়ে শিশু মৃত্যু ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply