1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পশুর হাট ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি চলবে না: আইজিপি - দৈনিক আমার সময়

পশুর হাট ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি চলবে না: আইজিপি

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর (গাজীপুর)
    প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
oppo_0
পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় (১৪ জুন) শুক্রবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিদর্শন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নিবার্হী অফিসার কাউসার আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান, এডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম, এডিশনাল এসপি নাজমুল সাকিব খান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম, নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। এর আগে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় যাত্রী সাধারণের প্রতি অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য অনুরোধও জানান আইজিপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com