1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি কক্সবাজারে আসছেন  - দৈনিক আমার সময়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি কক্সবাজারে আসছেন 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ১১ মে, ২০২৪
Oplus_131072
দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা আগামীকাল রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য ও কমিটির উর্ধ্বতন কর্মকর্তারা ২ দিনের সফরে আজ শনিবার (১১ মে) সন্ধ্যা ৬টায় বিমানযোগে কক্সবাজার আসবেন।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. এ.কে আব্দুল মোমেন, কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মো. জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে জানাগেছে। সভায় কমিটির সভাপতি ড. এ.কে আব্দুল মোমেন সভাপতিত্ব করবেন।
আগামীকাল রোববার (১২ মে) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। একইদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তাঁরা জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি, আই্এমওসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম দেখবেন। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৫ এর সিআইসি অফিসের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। ঘুমধুম এর নতুন ট্রানজিট ক্যাম্প, ১৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার, কুতুপালং সিআইসি অফিস পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য ও কমিটির উর্ধ্বতন কর্মকর্তারা বিকেল ৪ টায় খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প ও বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন। একইদিন বিকেল ৫ টায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসারের কার্যালয়ের সেমিনার কক্ষে আরআরআরসি’র প্রতিনিধি, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও, আইএনজিও এর প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, নিরাপত্তা রক্ষকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে যৌথ সভায় মিলিত হবেন। এরপর রোববার বিকেল সাড়ে ৫ টায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসারের কার্যালয়ের সেমিনার কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা শেষে কমিটির সকলে সন্ধ্যা ৭ টায় সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।
কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা ও অন্যান্য কর্মসূচী আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। সুত্রমতে, সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com