1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর জেলা ইউনিট। “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয় - দৈনিক আমার সময়

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর জেলা ইউনিট। “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়

আলামীন, রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
oplus_0
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রংপুরে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর রংপুর জেলা ইউনিট। বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রংপুর জেলার ৮টি উপজেলার মোট ৪৩৯ জন ভাতাভোগী সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ  পরিচালক মো: শফিকুল আলম জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান, সদর উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামান এবং কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আছিয়া খাতুন।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীর সদস্যদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে উপহারপ্রাপ্ত সদস্যরা বাহিনীর এ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এই উপহার তাদের পরিবারের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী ভাতাভোগী সদস্য ও কর্মচারীদের জন্য ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন জেলায় ইতোমধ্যে হাজারো সদস্যের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com