1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পদ্মায় ডুবুরি নিখোঁজ - দৈনিক আমার সময়

পদ্মায় ডুবুরি নিখোঁজ

সায়েম খান, মানিকগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
মানিকগঞ্জের হরিরামপুরের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে চার কি.মি নদীর পাড় রক্ষার কাজে নিয়োজিত এস কে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানির নিয়োজিত কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ (২৫) নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্কসহ ডুবুরির যাবতীয় সরঞ্জাম সহ তার সহকর্মী ডুবুরি মীর সাজ্জাদ হোসেন (৫১) কে নিয়ে নদীর পানির নিচে যায়।
তার প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। এখন পর্যন্ত আমান উল্লাহকে পাওয়া যায়নি।
নিখোঁজ আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, উদ্ধার তৎপরতা চালানো হলেও দুপুর পর্যন্ত নিখোঁজ ডুবুরির সন্ধান পাওয়া যায়নি। ডুবুরির সাহায্যে খোজাখুজি অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com