1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পটুয়াখালীতে জৈনপুরী হুজুরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

পটুয়াখালীতে জৈনপুরী হুজুরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ 
    প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

কলেজ রোড এলাবাসীর আয়োজনে ১৭ ফ্রেব্রুয়ারী সোমবার রাতে পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ ওয়াজ মাহফিলে পবিত্র  কোরআন হাদিসের আলোকে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন জৈনপুরী (ভারত) এর হযরত মাওলানা এজাজ আহম্মেদ সিদ্দীকী আল কুরাইশি। আরও বয়ান করেন জৈনপুরীর বড় সাহেবজাদা হাফেজ মাওলানা আবদুল্লাহ বিন আহম্মেদ এজাজ ও হযরত হাফেজ মাওলানা আউন আহম্মেদ সিদ্দীকী আল কুরাইশি।

এ সময় আয়োকদের মধ্যে অন্যতম প্রধান মরিচবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান জেলা কৃষকদলের সভাপতি মো. মনিরুজ্জামান টিটু, মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাফর উল্লাহ,  মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মাতুব্বর( সেলিম মাস্টার),জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন,  কলেজ রোড নিবাসী মো. ইউনুচ মিয়া, আসলাম তালুকদার, মো. জামান,ফোরকান খান, স্বপন মিয়া, এ্যাড. আলমগীর প্রমুখ।

মাহফিলে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান অতিথি জৈনপুরী (ভারত) এর হযরত মাওলানা এজাজ আহম্মেদ সিদ্দীকী আল কুরাইশি। মাহফিলে জৈনপুরীর শত শত অনুসারী ও মুসুল্লি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com