1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারী স্বাস্থ্য উন্নয়নে বিশেষ সেমিনার অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নারী স্বাস্থ্য উন্নয়নে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় নারী স্বাস্থ্য উন্নয়নে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত।বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে গাইনী বিশেষজ্ঞদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনার টির আয়োজন করেন অ্যাসোসিয়েশন অফ স্পেশালিস্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট অব লক্ষ্মীপুর।

এতে সার্বিক সহযোগিতা করেন রেনাটা ফার্মাসিটিক্যাল।

এ সময় নারী স্বাস্থ্য উন্নয়ন, নারীর উন্নয়নে কমিউনিটির মধ্যে যোগাযোগ স্থাপন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধ, পরিবার পরিকল্পনা নিশ্চিত, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধিসহ নানান বিষয়ে আলোচনা করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা ডা. মুহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবদুল মোবিন।

প্রধান বক্তা ছিলেন- উপদেষ্টা ডা. শংকর কুমার বসাক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্যাব জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর ডা. রাকিবুল আহসান, এনডিএফ এর জেলা সভাপতি ডা. মোরশেদ আলম হিরু, ড্যাব লক্ষ্মীপুরের সভাপতি ডা. নাজমুল ইসলাম, রেনাটা ফার্মাসিটিক্যাল রিজিওনাল সেলস ম্যানেজার উজ্জ্বল মিয়া প্রমুখ।

পরে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি ডা. নারগিস পারভীন, সাধারন সম্পাদক ডা. নাহিদ বিনতে রহিম, সাংগঠনিক সম্পাদক  ডা. জান্নাতুল ফেরদাউস রুনা, অর্থ সম্পাদক ডা. ইসরাত জাহান নুপুর, সায়েন্টিফিক এবং রিসার্চ সেক্রেটারি ডা. রেহেনা আক্তার বীনা, সাংস্কৃতিক সম্পাদক ডা. ফাতেমা বিনতে সিরাজ (সুমি), কার্যকরী সদস্য ডা. নাজমুল ইসলাম, ডা. সিরাজুম মনিরা টুম্পা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com