1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে সাত বছরের শিশুর নামে হামলা, মারপিট ও ভাংচুরের মামলা, আদালতে জামিন - দৈনিক আমার সময়

নাটোরে সাত বছরের শিশুর নামে হামলা, মারপিট ও ভাংচুরের মামলা, আদালতে জামিন

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে| রবিবার দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন|
নাটোর জজ কোর্টের আইনজীবী শামীম হোসেন জানান, গত ১০ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের শাহানুর রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারপিট ও ভাংচুরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন| এ মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ৩ নং আসামী হিসাবে একই এলাকার শাজাহান আলীর ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু হুসেন আলীর নামও যুক্ত করা হয়| মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হয়| কিন্তু  শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেবর ২০১৮ সালে| সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর|
মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে| অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো| ঘটনাটি বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com