1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রতন আলী নাটোর
    প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে শিক্ষার মান
উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ মতবিনিময় সভায় সঞ্চালনা করেন সুপারভাইজার মনিরুজ্জামান ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিমা আক্তার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের , জেলা বিএনপির সদস্য শরিফুল হক মুক্তা, থানা তদন্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষিকা
মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা ও মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com