1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটেরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক আমার সময়

নাটেরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

রতন আলী নাটোর
    প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান-২০২৬ শুরু হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বনপাড়া-বড়াইগ্রাম পৌরসভার প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস।এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ এবং বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিন।অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশক নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার রোধে উদ্যোগ নেওয়া হয়।সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিত্যক্ত পাত্রসহ সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।পৌর কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com