1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাঃগঞ্জে জয়িতা নির্বাচিত সানজিদা রহমান মুনমুন - দৈনিক আমার সময়

নাঃগঞ্জে জয়িতা নির্বাচিত সানজিদা রহমান মুনমুন

মোঃশফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

নারায়নগঞ্জ  জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত ৭জন  জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৯ই ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে  সানজিদা রহমান মুনমুন  জয়িতা নির্বাচিত হন ও সম্মাননা পান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম,বার), জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটিডি রেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অঃ দাঃ) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসার ড. শিরিন বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com