ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃমি এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম (সিরাজ)-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের নিজ কক্ষে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া,
সিনিয়র সদস্য আনোয়ার হোসেন, সহ-সভাপতি এনামুল হক, জেলা চতুর্থ শ্রেণির কর্মচারীদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক আরিফ খান সহ অন্যান্যরা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
Leave a Reply